Homeখেলাধুলাইউরোপের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইউরোপের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ কখনো কখনো টুর্নামেন্টের ম্যাচের চেয়েও স্মরণীয় হয়ে ওঠে। এই যেমন শুক্রবার রাতে হওয়া সান মারিনোর বিপক্ষে ম্যাচটি। বিশ্বের সবচেয়ে নিচের দেশটির বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি নানা কারনে ছিল ঐতিহাসিক।নতুন কোচ, ইউরোপের মাটিতে ইউরোপের কোন দেশের বিপক্ষে প্রথম ম্যাচ। আগে ইউরোপের দুটি দেশের বিপক্ষে ভারতের মাটিতে খেলে হেরেছিল বাংলাদেশ। এবার ঐতিহাসিক ম্যাচটি জয়ে রাঙালেন থমাস ডুলির শিষ্যরা।সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। স্মরণীয় এই জয়ের দুটি গোলই করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। দুই অর্ধে দুই গোল করে নতুন কোচকে জয়ে বরণ করলেন তপু বর্মনরা।

১৯ মিনিটে ডান দিক থেকে মোরসালিনের ক্রসে তপু বর্মন হেড করে লিড এনে দেন বাংলাদেশকে। বিরতির আগে স্বাগতিক সান মারিনো সমতায় ফেরে। ৩১ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে ঢুকলে সান মারিনোর ফিলিপো বেরার্দিকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন তপু বর্মন। তিনি তপুকে ডস দিয়ে একটু সামনে বাড়িয়ে আড়াআড়ি পাস দেন নিকোলাসকে। কোন ভুল করেননি সান মারিনোর ফরোয়ার্ড।৫৩ মিনিটে ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে চলন্ত বলে শট নিয়েছিলেন ফাহিম। দ্বিতীয় পোস্টে লেগে ফাহিমের শক বাধাগ্রস্ত হলে দ্বিতীয়বার লিড নেওয়া হয়নি বাংলাদেশের।৬৮ মিনিটে বদলি বিশ্বনাথ ঘোষ সহজ সুযোগ নষ্ট করেছেন বাইরে মেরে। ৮৬ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মন। হামজা চৌধুরীর নেওয়া ফ্রিকিক সান মারিনোর বক্সের মাথায় পড়লে শট নেন বিশ্বনাথ ঘোষ। সেই বলে হেড নিয়ে গতি বদলে দিয়ে পাঠিয়ে দেন জালে।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলকিপার), ইসা ফয়সাল, তপু বর্মণ, জামাল ভূইয়া (অধিনায়ক) (শায়িত সোম), শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রফিকুল ইসলাম (ফাহামিদুল ইসলাম), ফয়সাল আহমেদ ফাহিম(বিশ্বনাথ ঘোষ), তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা(কাজেম শাহ), সাদ উদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments