Homeখেলাধুলাটস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই। এমন অবস্থায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতেছে সফরকারীরা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস। ফলে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।সিরিজের প্রথম ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৬ রানে জিতে দারুণ অবস্থানে আছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। এই জয় বাংলাদেশ পেয়েছে দীর্ঘ ২১ বছর পর।প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের কোনোপ্রকার ভয়-ডরহীনভাবেই খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলে মন জয় করে নিয়েছেন তিনি সবার।তবে সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ানদেরও প্রশংসা কুড়িয়েছেন গতিতারকা নাহিদ রানা। গতির ঝড় তুলে দিশেহার করে দেন অজি ব্যাটাররা। বাংলাদেশের কোনো পেসারের সামনে এমন কঠিন সময়ে পড়তে হবে, যা কিনা তারা দুঃস্বপ্নেও ভাবেননি। ১০ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। নাহিদের কাছ আজও একই রকম পারফরম্যান্স প্রত্যাশা স্বাগতিক দর্শকদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments