এস এম আলম,১৯ নভেম্বর, পাবনা : পাবনায় অনুষ্ঠিত হয়েছে ১১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর মত বিনিমিয় সভা । সন্ধ্যায় পাবনা রাধানগরে ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ছানাঊল হক ছানু এর সভাপতিত্বে মত বিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি। প্রধান অতিথির বক্তব্য বলেন, ”দেশের চলমান অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক শাকিরুল ইসলাম রনি, জেলা আওয়ামী লীগ এর উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, ১০,১১ ও১২ নং ওয়ার্ড এর মহিলা কমিশনার মোছা: শাহানারা, কার্যকরী সদস্য বাদশা মোল্লা, সাজ্জাদ হোসেন খোকন, আরিফ হোসেন খোকন, আরিফ হোসেন টিংকু, বিশ্বজিত ঘোষ, এম এইচ ইসলাম হিমেল, আনোয়ার হোসেন শেখ লালু, ওসমান গণি, শাকিল খান, একরাম হোসেন সহ যুবলীগ এর সদস্যবৃন্দ ।
