এস এম আলম,২০ নভেম্বর, পাবনা : পাবনায় অনুষ্ঠিত হয়েছে ১২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর মত বিনিমিয় সভা । সন্ধ্যায় পাবনা পৈলানপুর মাঠপাড়ায় ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে মত বিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগ এর উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিরুল ইসলাম রনি, ১০,১১ ও ১২ নং ওয়ার্ড এর মহিলা কমিশনার মোছা: শাহানারা , জেলা যুবলীগ এর কার্যকরী সদস্য একরাম হোসেন,ফাহিমুল কবির খান শান্ত, আরিফ হোসেন টিংকু, আসিফ ইকবাল জনি, এম এইচ ইসলাম হিমেল, আনোয়ার হোসেন শেখ লালু, সাজ্জাদ হোসেন খোকন, বাদশা মোল্লা , ওসমান গণি, শাকিল খান, সহ যুবলীগ এর সদস্যবৃন্দ ।



