Homeজেলা সংবাদপাবনায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পাবনায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এস এম আলম, ৬ জুলাই: নানা আয়োজনের মধ্যদিয়ে পাবনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে বের হওয়া র‍্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাবনার উপ-পরিচালক একেএম জাকিরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান সহ বিএনপির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন দলের ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments