এস এম আলম, ৯ জুলাই: ”জলবায়ূ পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে ও গাছ লাগিয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (ক্রাইম) মোহাম্মদ সাইদুর রহমান, ইটভাটা মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।





