এস এম আলম,২১ নভেম্বর, পাবনা : রোববার পাবনার ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক স্বাধীনতা চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকালে পাবনার মুল অনুষ্ঠানস্থল স্বাধীনতা চত্বরের সর্বশেষ প্রস্তুতি দেখতে পরিদর্শন করেন স্বাধীনতা চত্বর বাস্তবায়ন কমিটির আহবায়ক বিশিষ্ট শিল্প উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক কবির মাহমুদ , পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপি এম পিপি এম ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা
