Homeজেলা সংবাদপাবনায় পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

পাবনায় পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

এস এম আলম, ২৩ জুলাই: পাবনা সদর থানা পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার গাছপাড়া পাবনা রাজশাহী সড়কের চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা কালে একটি সিএনজি গতিরোধ করে তল্লাশি করলে দুইটি ব্যাগের ভেতরে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং দুই জন কে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ব্রজনাহাপুর পূর্বপাড়া আজাদ হোসেনের ছেলে সাহানুর রহমান (২৫) এবং একই এলাকায় আব্দুল সোবহানের ছেলে মিষ্টু (৩০)। পুলিশ আরো জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে কৌশলে ফেনসিডিল নিয়ে পাবনায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আরো কোন অভিযোগ আছে কি না আমরা ক্ষতিয়ে দেখছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments