Homeআন্তর্জাতিক‘চূড়ান্ত’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

‘চূড়ান্ত’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির জবাবে ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।শুক্রবার (২১ আগস্ট) ইরান জানায়, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হুমকি বা চাপ প্রয়োগ করলে তার জবাব হবে ব্যাপক ও কঠোর।বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যেসব দেশ ইরানকে ‘যেকোনো ধরনের সহায়তা’ দেবে, তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, নতুন মার্কিন হুমকির জবাব ব্যাপক ও নির্ণায়ক হবে।

ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর নতুন হুমকির জবাবে ‘চূড়ান্ত, শাস্তিমূলক ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাবে।ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন।ইরাক সফরের সময় তিনি বলেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়।তিনি বলেন, অন্যায় নিষেধাজ্ঞা মোকাবিলায় আমাদের পরিকল্পনা করতে হবে, যাতে আমরা তা কাটিয়ে উঠতে পারি।গালিবাফের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন অর্থনৈতিক ও ‘কগনিটিভ’ বা জনমত ও মানসিক প্রভাব বিস্তারের যুদ্ধের দিকে যাচ্ছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মধ্যে শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল ছিল। তবে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে টানা দ্বিতীয় সপ্তাহে দাম বাড়ার পথে রয়েছে।বৃহস্পতিবার নিষেধাজ্ঞার হুমকির পর তেলের দাম তিন সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

সুত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments