Homeখেলাধুলাদক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়লেন হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়লেন হৃদয়

বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি গড়েছিলেন আগেই। এবার সবাইকে ছাড়িয়ে নিজেকে শীর্ষস্থানে পৌঁছে দিলেন তাওহীদ হৃদয়, গড়লেন ইতিহাস।দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নেওয়ার পর অপরাজিত ৩৫০ রান করেছেন হৃদয়।পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাবে ৮ উইকেটে ৬৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে প্রথম ইনিংসেই সফরকারীদের লিড ১৬৪ রানের।বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ পার করেছেন হৃদয়। এর আগে এই কীর্তি ছিল শুধু রাকিবুল হাসান ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের।এখানেই থেমে থাকেননি হৃদয়। দেশ কিংবা বিদেশ মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি এখন তারই।

এর আগে এই রেকর্ড ছিল তামিম ইকবালের। ২০২০ সালে মিরপুরে ইস্ট জোন আর সেন্ট্রাল জোনের ম্যাচে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বর্তমান বিসিবি সভাপতি।আর ২০০৭ সালে ফতুল্লায় বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল হাসান।এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি এই তিনটিই। যার মধ্যে সর্বোচ্চ রানের হিসেবে সবার ওপরে তাওহীদ হৃদয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments