Homeজেলা সংবাদপাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

এস এম আলম, ৪ সেপ্টেম্বর: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সকালে শহরের শ্রী শ্রী জয়কালী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন ও গীতাপাঠের মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। পরে হিন্দু সম্প্রদায়ের মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অ্যাডভোকেট মলয় দাস রায়। এছাড়াও শুভ স্যান্যাল, দীপঙ্কর সরকার জিতু, খোকন বিশ্বাস, দীপঙ্কর সরকার জিতু, অচিন্ত ঘোষ, আশীষ বসাক, গৌরাঙ্গ মজুমদার, প্রভাত ঘোষ দুখু শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments