Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

এস এম আলম, ৮ সেপ্টেম্বর: মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল মমিন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও সাক্ষরতা গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় এনে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments