জাতিসংঘের মঞ্চে একদিকে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি, অন্যদিকে ফলপ্রসূ বৈঠকের দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দুই রকম বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ইরানের সঙ্গে বৈঠকটি ‘খুব ভালো’ ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। খুব শিগগিরই আবারও বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন তিনি।গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনা চালানো স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ওই বৈঠকে অংশ নেন। উইটকফও বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে খুব শিগগিরই আবারও বৈঠক হবে। তবে, কোথায় ওই বৈঠক হবে, তা জানাননি তিনি। এ বিষয়ে আল জাজিরা হোয়াইট হাউজের কাছে জানতে চাইলেও, হোয়াইট হাউজ এ বিষয়ে নতুন কোনো তথ্য না দিয়ে ট্রাম্পের দেওয়া বক্তব্যের কথাই জানিয়েছে।ইরানের সঙ্গে আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে, তিনি বলেছেন, ইরানের সামনে এখন বড় সম্ভাবনা তৈরি করার সুযোগ রয়েছে।আবার চুক্তি না হলে দেশটি ধ্বংসের মুখেও পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যেও ইরানকে নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।একই সঙ্গে, ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প। তিনি বলেন, এমন একটি চুক্তি হলে ইরান আবারও গড়ে উঠতে পারবে এবং আগের চেয়েও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারবে। তবে, চুক্তি না হলে ইরানকে ধ্বংস করার হুমকিও দিয়েছেন তিনি।এর আগে, জাতিসংঘে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেস নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি হতে পারে। এসময় ইরান নির্বাচনে তার রিপাবলিকান পার্টি কেমন ফল করে, তা দেখার অপেক্ষায় রয়েছে বলেও দাবি করেন তিনি।

সুত্র: আল জাজিরা


