Homeজেলা সংবাদপাবনায় শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহের উদ্বোধন

পাবনায় শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহের উদ্বোধন

এস এম আলম, ৬ অক্টোবর: বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান পাবনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স¤প্রচার করা হয়েছে। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ স¤প্রচার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, পৌর প্রশাসক খায়রুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শিশুদের অধিকার, সুরক্ষা, বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments