এস এম আলম, ৭ অক্টোবর: পাবনা জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মলয় কুমার দাস রায়, সভাপতি জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রভাষ ভদ্র, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পাবনা জেলায় এ বছর ৩৬৩টি পূজামন্ডপে এ বছর শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।




