Homeজেলা সংবাদপাবনায় মহাষষ্ঠীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পাবনায় মহাষষ্ঠীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এস এম আলম, ১৬ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষে পাবনা সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। শুক্রবার সকালে তিনি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাবনা পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামন্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, এন ডিসি সুবীর নন্দী সরকার নয়ন, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামন্ডপগুলোর সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানান। উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পাবনার বিভিন্ন পূজামন্ডপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ বছর জেলায় মোট ৩৬৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments