৩০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে তারা তুলতে পেরেছিল ২৬৮ রান। শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করলো স্বাগতিক পাকিস্তান।রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের জন্য ৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাভান রত্নায়েকে ও জেনিথ লিয়ানাগেই কিছুটা লড়াই করেছেন। ৭৪ বলে ৭৯ রান করেন রত্নায়েকে। সমান বল খেলেন জেনিথ লিয়ানাগে। তবে তিনি করেন ৬০ রান।এছাড়া ৪৪ রান করেন কামিন্দু মেন্ডিস, ২৮ রান করেন দাসুন শানাকা। আভিস্কা ফার্নান্দো (৫), সাহান আরচাচিগারা (৩) দ্রুত আউট না হলে হয়তো লড়াইটা আরও জমে উঠতো।পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ২টি করে উইকেট নেন নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানও ৩০৫ রানে অলআউট হয়। ৯০ বলে ১০৭ রান করেন সালমান আলি আগা। ৪৫ রান করেন বাবর আজম ও ৩৯ রান করেন সাদ বেগ। শ্রীলঙ্কার এশান মালিঙ্গা নেন ৪ উইকেট।



