Homeআন্তর্জাতিকসৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদে বাসিন্দাদের সতর্ক করে জরুরি সতর্কবার্তা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ বার্তা দেওয়া হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির ঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় করা বা ছবি ও ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলেছে।দক্ষিণাঞ্চলীয় আভা শহর ও এর কাছের খামিস মুশাইত এলাকাতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেখানকার বিপদসংকেত তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments