Homeখেলাধুলাঘরের মাঠে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঘরের মাঠে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে লিভারপুল। দারুণ পারফরম্যান্সে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় অলরেডরা।প্রথমে ব্রাইটন মিডফিল্ডার পাসকাল গ্রসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অলরেডরা। এরপর চলতি মৌসুমে নিজের ষষ্ঠ গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার ইসাক।তবে ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাইটন। কিন্তু ইয়াসিন আয়ারির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সেই সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয় সফরকারীদের।আয়ারির এই মিস কাল হয়ে দাঁড়ায় ব্রাইটনের জন্য। ১৭ মিনিটে ফ্লোরিয়ান উর্টজের শট লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল। কিন্তু বলটি নিজেদের জালেই জড়িয়ে দেন ব্রাইটন মিডফিল্ডার পাসকাল গ্রস। তাতেই এগিয়ে যায় লিভারপুল। গত ৫ সেপ্টেম্বর লিডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর প্রিমিয়ার লিগে এটাই ছিল ব্রাইটনের হজম করা প্রথম গোল।মিনিট পাঁচেক পরই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ডান প্রান্ত দিয়ে দুর্দান্তভাবে এগিয়ে গিয়ে আক্রমণ তৈরি করেন ব্র্যাডলি বারকোলা। তার ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান আলেকজান্ডার ইসাক। চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ গোল।

এরপর ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ব্রাইটন। নিজেদের রক্ষণ থেকে বল বের করতে গিয়ে বিপদে পড়েন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে শট নেন আয়রি। কিন্তু বলটি ডান পোস্টে লেগে ফিরে আসে।বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। গ্রীষ্মে আর্নে স্লটের বিদায়ের পর দায়িত্ব নেওয়া আন্দোনি ইরাওলার অধীনে অ্যানফিল্ডে এটি লিগে প্রথম জয়। এর আগে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে দুটি এবং কারাবাও কাপে একটি জয় পেয়েছিল দলটি।এই হারে ২০২৬-২৭ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ব্রাইটনের এটি দ্বিতীয় পরাজয়। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই রয়েছে তারা। অন্যদিকে, পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। ব্রাইটনের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে অলরেডরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments