Homeখেলাধুলাঘরের মাঠে রিয়ালের হার

ঘরের মাঠে রিয়ালের হার

স্প্যানিশ প্রিমেরা ডিভিশনে সর্বশেষ কবে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ? খুঁজে বের করার জন্য পরিসংখ্যানবীদ নিয়োগ দিতে হবে যেন। সেই যে দুর্বল হুয়েস্কার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে জিতেছিল, এরপর থেকে আর জয়ের দেখা নেই জিদানের শিষ্যদের। সর্বশেষ তারা নিজেদের মাঠেই ২-১ গোলে হারলো আলাভেসের কাছে।

স্প্যানিশ লা লিগা এবার যেন সত্যি সত্যি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার জন্য। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ১৭ পয়েন্ট অর্জন হয়েছে রিয়ালের। অবস্থান এখন তাদের চার নম্বরে। আলাভেসকে হারাতে পারলে উঠতে পারতো তিন নম্বরে। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছেন এখন রিয়াল।

বার্সেলোনার অবস্থা তো আরো খারাপ। সেরা ১০ দলের মধ্যেই নেই লিওনেল মেসিরা। আগামী বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নয় শুধু, ইউরোপা লিগও খেলতে পারবে না তারা হয়তো। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার ১৪ নম্বরে।

জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ হুয়েস্কার বিপক্ষে সেই জয়ের পর ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে ৪-১ গোলের ব্যবধানে। এরপর ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। সর্বশেষ শনিবার রাতে নিজেদের মাঠেই আলাভেসের কাছে হারলো ২-১ গোলের ব্যবধানে। এ ফাঁকে অবশ্য চ্যাম্পিন্স লিগের দুটি ম্যাচ খেলে জয় পেয়েছে রিয়াল।

শনিবার রাতে নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। লুকাস পেরেজ পেনাল্টি থেকে বল জড়ান রিয়ালের জালে। বক্সের মধ্যে রিয়ালের নাচো হাত দিয়ে বল ঠেকালে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। শেষ তিন লিগ ম্যাচে এ নিয়ে পঞ্চম পেনাল্টি হজম করলো লজ ব্লাঙ্কোজরা।

হ্যাজার্ড দারুণ একটি সুযোগ পেয়েছিলেন দলকে সমতায় ফেরানোর। কিন্তু সুযোগ পেয়েও হ্যাজার্ড বলটি সরাসরি শট নেন আলাভেস গোলরক্ষক ফার্নান্দো পাচেচোর নাগালের মধ্যে।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল। ম্যাচের ৪৯তম মিনিটে জোসেলুর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আলাভেস। মূলতঃ এ সময় রিয়াল গোলরক্ষক থিবাত কুর্তোয়ার ক্ষমার অযোগ্য ভুলের কারণেই গোল হজম করতে হয় রিয়ালকে।

বলতে গেলে, কুর্তোয় গোলটি উহারই দেন জোসেলুকে। বল পাস দিতে গিয়ে জোসেলুর কাছে তিনি বল দিয়ে দেন। ফলস্বরূপ, গোল হজম করতে হলো তাদের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৮৬তম মিনিটে রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন ক্যাসেমিরো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments