Homeজাতীয়বৃষ্টিতে কমেছে ঢাকার বাতাসে দূষণ

বৃষ্টিতে কমেছে ঢাকার বাতাসে দূষণ

বিশ্বে বায়ুদূষণের প্রভাব সবচেয়ে বেশি এশিয়ায়। এতে কোটি কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে। দূষিত পরিবেশ ও বায়ুদূষণে শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। যেখানে ঢাকাসহ অধিকাংশ বড় শহরে বছরের বেশিরভাগ সময় বাতাসের মান থাকে অস্বাস্থ্যকর। যদিও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টি হওয়ায় আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কম।শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার ১৪তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১০৬।এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ৩৭৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। ২৫০ স্কোর নিয়ে লাহোরের পরই দূষণে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুলের স্কোর ১৯৫। চারে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৮২।এই চারটি শহরের পরই দূষিত শহরের তালিকায় শীর্ষ দশ শহরের মধ্যে রয়েছে যথাক্রমে বাহরাইনের মানামা (১৬৮), কাতারের দোহা (১৬৮), মিশরের কায়রো (১৬৬), নেপালের কাঠমান্ডু (১৬৩), ভারতের মুম্বাই (১৫১), ও সৌদি আরবের রিয়াদ (১২৭)।অন্যদিকে, উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপজের বাতাসের মান আজ সবচেয়ে ভালো (স্কোর ৮)। এরপরই রয়েছে চিলির সান্তিয়াগো (১১), নিউজিল্যান্ডের অকল্যান্ড (১১), ফিনল্যান্ডের হেলসিঙ্কি (১২), অস্ট্রেলিয়ার সিডনি (১৮), নরওয়ের ওসলো (১৮) শহরগুলো বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments