Homeআন্তর্জাতিকইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন

ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লেগেছে বলে দাবি করেছে দেশটি। শনিবার (২১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে স্থাপনাটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কেউ আহত হননি।বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার রাতে ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লেগেছে বলে দাবি করেছে দেশটি। শনিবার (২১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে স্থাপনাটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কেউ আহত হননি।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার রাতে ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হামলাকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।তবে কোন শিল্প স্থাপনায় হামলা হয়েছে বা সেটি কোথায় অবস্থিত, তা জানায়নি বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তবে কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।হামলার পর দেওয়া বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে তারা। আইআরজিসির দাবি, ওই দুই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের আকাশসীমায় অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর তাদের মহাকাশ বাহিনী ওই ঘাঁটিগুলোতে অভিযান চালায়।এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনে মার্কিন বাহিনীর ব্যবহৃত শেখ ইসা ও জুফাইর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশসীমায় অব্যাহত লঙ্ঘনের জবাব হিসেবে ও দেশটির হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এ অভিযান চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে ও সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় ইরনা। ওই সংবাদমাধ্যমটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বারবার ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে।বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে বারবার হামলা চালানো হয়েছে। কয়েক সপ্তাহ বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে সেখানে তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও তেহরানের হামলার শিকার হয়েছে।সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করার দাবি জানিয়েছে দেশটি।গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছিল।ইরানের হামলার পর বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রধান।

জিসিসির মহাসচিব জাসিম মোহাম্মদ আলবুদাইউই বলেন, বাহরাইনের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি মোকাবিলায় পরিষদ ঐক্যবদ্ধ রয়েছে।এ হামলা মোকাবিলায় বাহরাইন যে পদক্ষেপ নেবে, তার প্রতি জিসিসি সমর্থন জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments