Homeজেলা সংবাদপাবনার দুই শ্রমিক নেতার নতুন পদপ্রাপ্তিতে আনন্দ র‍্যালী

পাবনার দুই শ্রমিক নেতার নতুন পদপ্রাপ্তিতে আনন্দ র‍্যালী

এস এম আলম, ২৯ নভেম্বর: পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল বারিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ র‍্যালী করেছে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে র‍্যালীটি বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালীতে মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নবনির্বাচিত দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments