এস এম আলম,৫ ডিসেম্বর, পাবনা : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

রাতে জেলা দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের ইন্দারা মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ শাকিরুল ইসলাম রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ । সভায় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
