এস এম আলম,১২ ডিসেম্বর, পাবনা : “জাতির পিতার সম্মান রাখিব অম্লান”-এ শ্লোগানে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনার সাথে জড়িত ও ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ ।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন, পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রোস্তম আলী,জেলা ও দায়রা জজ নিত্যানন্দ সরকার, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু জাফর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পাবনা শাখার সাধারন সম্পাদক মহিউল ইসলাম সহ জেলার উর্ধত্বন কর্মকর্তারা। সমাবেশে জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
