এস এম আলম ১৮ ডিসেম্বর,পাবনা: আজ ১৮ ডিসেম্বর পাবনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাবনা কলেক্টরেট ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তেলনের মাধ্যমে এ জেলা কে আনুষ্ঠানিক ভাবে হানাদার মুক্ত ঘোষনা করা হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের স্বাধীনতা অর্জিত হলেও তখনও পাবনার সুজানগরে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ চলছিল মুক্তিযোদ্ধাদের। প্রায় তিন দিণের এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমনে হানাদাররা পালিযে গেলে শত্রু মুক্ত হয় পাবনা।পরে হানাদাররা ১৮ ডিসেম্বর অনুষ্ঠানিকভাবে ভারতীয় বাহিনীর কাছে আত্নসমর্পন করে ।
এ খবরে উৎফুল¬ মুক্তিযোদ্ধা সহ হাজার হাজর মুক্তিকামী মানুষ আনন্দ আর উচ্ছাসে পাবনা
কালেক্টরেট ভবনে এসে সমবেত হয়। সেখানে পাকিস্তানী পতাকা পুড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তেলন করে পাবনা কে অনুষ্ঠানিকভাবে হানাদার মুক্ত ঘোষনা করেন তৎকালীন জেলা প্রশাসক ও মুজিবনগর সরকারের সে সময়ের সংস্থাপন সচিব নুরুল কাদের খান।
