এস এম আলম, ২০ ডিসেম্বর,পাবনা: মুজিববর্ষ উপলক্ষে পাবনা প্রেসক্লাব, রাধানগর, বড় বাজার ও জেলা পরিষদের সামনে দুঃস্থদের মাঝে ’এস.এস.সি.তিরাশির পাতা’-র পক্ষ থেকে বিনামূল্যে দেড় লাখ মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ করেন সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এম পি, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, রোমো গ্রুপের চেয়ারম্যান ও এস.এস.সি.তিরাশির পাতার এডমিন মোহাম্মদ মোহসিন, মডারেটর সাইফুর রশিদ খান, খোরশেদ আলম খোকন,কমিশনার ফরিদুর ইসলাম ডালু, বাদশাহ বিশ্বাস, খন্দকার জিয়াউর ইসলাম পলাশ, জাহিদ পিপলু,প্রণব দিপু,আমিনুল ইসলাম, ভিপি মাসুদ সহ তিরাশির পাতার সদস্যবৃন্দ।

