এস এম আলম, ২৬ ডিসেম্বর: সকল জল্পপনা কল্পনার অবসান ঘোটিয়ে আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ.লীগ মনোনিত দলীয় নৌকা প্রতিক পেয়েছেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক বিশিষ্ঠ শিল্পপতি আলী মর্তুজা বিশ্বাস সনি। এই নির্বাচনে দলীয় প্রতিক পাওয়ার প্রত্যাশায় জেলার চোদ্দজন নেতাকর্মী দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য আবেদন করেছিলেন। ২৬ ডিসেম্বর শনিবার বিকেলে কেন্দ্রীয় আ.লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি গণপ্রজাতন্ত্রীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতিকের পাবনায় দলীয় মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি নাম ঘোষনা হয়। এদিকে নাম ঘোষনা শোনার পরে পাবনা শহরে আনন্দ মিছিল বের করে নৌকার সমর্থকেরা। শহরে নৌকা প্রতিকের দলীয় প্রার্থী সনি বিশ্বাস ও নৌকা প্রতিকের স্লোগানে মুখোরিত হয়ে উঠে।বাংলাদেশ নির্বাচন কমিশনের দেয়া নির্বাচনের সময় অনুযায়ী আগামী ৩০শে জানুয়ারী তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে পাবনা পৌর সভার নির্বাচন।কথা হয় সরকার দলীয় নৌকা প্রতিক প্রাপ্ত মেয়র প্রার্থী পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সাথে তিনি বলেন, প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছে। বিশেষ ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাত জ্ঞাপন করছি দলীয় প্রধানের প্রতি। সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি আমি। আসন্ন ৩০ জানুয়ারীতে তৃতীয়ধাপে পাবনা পৌরসভার নির্বাচনে বিজয়ী হয়ে দলীয় প্রধান শেখ হাসিনকে বিজয়ের মালা উপহার দিতে চাই। পৌরবাসীর আন্তরিক ভালোবাসা আর উৎসবমুখোর পরিবেশে ভোট গ্রদানের মাধ্য দিয়ে শতবর্ষেও ঐতিহ্যবাহী পাবনা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করতে চাই আমি। শনিবার পাবনাসহ রাজশাহী বিভাগের ১২টি পৌরসভা, রংপুর বিভাগের ৪টি পৌরসভা, বগুড়া জেলার ৪টি পৌরসভা, চাঁপাইনবাগঞ্চ জেলার ১টি পৌরসভা, নওগাঁ জেলার ১টি পৌরসভা, নাটোর জেলার ১টি পৌরসভার বাংলাদেশ আ.লীগ মনোনিত দলীয় নৌকা প্রতিকের মেয়র প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
পাবনা পৌর নির্বাচনের দলীয় মেয়র পদে নৌকা প্রতিক পেয়েছেন যুবলীগ নেতা সনি বিশ্বাস
RELATED ARTICLES
