Homeজাতীয়বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা গ্রন্থসমূহের উপর পাঠচক্র

বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা গ্রন্থসমূহের উপর পাঠচক্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা গ্রন্থসমূহের উপর পাঠচক্র শুরু করেছে বঙ্গবন্ধু পুর্নপঠন কেন্দ্র। মুজিববর্ষ উপলক্ষে প্রতি সপ্তাহে একদিন এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। যা পর্যায়ক্রমে দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেয়া হবে।বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এই পাঠচক্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করে আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তা বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়লেই বুঝা যায়।আবদুস সবুর আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সারা বাংলার যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জাতির পিতার আদর্শকে ধারণ করে ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট মো. নূরুল হুদা, ভাইস-প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, সম্মানী সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু।এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পুর্নপঠন কেন্দ্রের গবেষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ সাইফুল ইসলাম শাহীন। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পুর্নপঠন কেন্দ্রের আয়োজক ও আইইবির সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী পাঠ করেন শাহাদাৎ হোসেন নিপু এবং সাবিরা মাহবুব জনি।এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা গ্রস্থ পাঠের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী ১০ জনকে বঙ্গবন্ধুর ওপর লেখা বই উপহার দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments