এস এম আলম, ১৭ জানুয়ারি : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের অষ্টম মৃত্যুবার্ষিক উপলক্ষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভার অনুষ্ঠিত হয় । রবিবার সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষন পরিষদের উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীস্থ ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিরি বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বনমালী ইনস্টিটিউটের সাধারন সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারন সম্পাদক ড. নরেশ মধু, সংগঠনের সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক রামদুলাল ভৌমিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারওয়ার মোর্শেদ উল্লাস, বাংলা টিভি জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক সাংবাদিক এস এম আলম, হাসিনা আক্তার রোজী, কৃষিবিদ জাফর সাদেক প্রমুখ। স্মরণ সভার শুরুতেই সুিচত্রা আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন এবং তাঁর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়।

প্রধান অতিথি রাজশাহীস্থ ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকেই ভারত বাংলাদেশে পরস্পর মৈত্রী বন্ধনে আবদ্ধ। আগামীতেইও সেই ধারা অব্যহত থাকবে। ১৯৩১ সালের ৬ এপ্রিল বৃহত্তর পাবনা জেলার সেনহাটি গ্রামে নানা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। পরে তিনি পাবনা শহরের গোপালপুরস্থ পৈত্রিক বাড়িতে তার শৈশব ও কৈশরকাল অতিবাহিত হয়। ২০১৪ সালের ১৭ জানুয়ারি মারা যান এই কিংবদন্তি অভিনেত্রী।
