স্পট ফিক্সিংয়ের কলঙ্ক গায়ে লাগানো ওপেনার শারজিল খানকে ফের দলে ডেকেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে তাকে।পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্নীতিতে নাম জড়ানোয় ২০১৭ সালের আগস্টে শারজিলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে পরে তার সাজা আড়াই বছর কমিয়ে দেয়া হয়।
গত বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন শারজিল। খেলেছেন এবারের পিএসএলেও। সেখানে দুর্দান্ত ফর্ম দেখিয়েই ফের দলে জায়গা করে নিয়েছেন ৩১ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার।
পিএসএলে এবার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের পরেই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শারজিল। তবে স্ট্রাইকরেটে তিনি এগিয়ে ছিলেন ওই দুইজনের থেকেও। ১৭০.৯৪ স্ট্রাইকরেটে রান করা শারজিলকে আর নির্বাচকরা উপেক্ষা করতে পারেননি। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ানও ছিলেন শারজিল।সীমিত ওভারের সিরিজ খেলার জন্য পাকিস্তান দল জোহানেসবার্গের উদ্দেশ্যে চার্টার্ড ফ্লাইটে করে দেশ ছাড়বে ২৬ মার্চ। অন্যদিকে টেস্ট স্পেশালিস্টরা জিম্বাবুয়ে যাবেন ১২ এপ্রিল।
পাকিস্তানের তিন ফরমেটের দল
টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলি, আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, সৌদ শাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, তাবিশ খান, হাসান আলি, শাহনেওয়াজ ধানি, নোমান আলি, জাহিদ মাহমুদ, সাজিদ খান।
ওয়ানডে স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, ফাখর জামান, আবদুল্লাহ শফিক, হায়দার আলি, দানিশ আজিজ, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, হাসান আলি।
টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলি, দানিশ আজিজ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, হাসান আলি, আরশাদ ইকবাল।
