Homeআন্তর্জাতিকহোয়াইট হাউজের সামনে মোদীবিরোধী বিক্ষোভ

হোয়াইট হাউজের সামনে মোদীবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা বৃহস্পতিবার হোয়াইট হাউজের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রে তার সফরের প্রতিবাদে বেশ কিছু ভারতীয়রা এ বিক্ষোভে অংশ নেয়। এসময় তারা ‘ফ্যাসিজমের হাত থেকে ভারতকে বাঁচাও’ লেখা সংবলিত প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানবাধিকার লঙ্ঘন, অন্যান্য সংখ্যালঘুসহ মুসলিমদের নির্যাতন, নতুন কৃষি আইন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযানের ফলে তারা নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যান নরেন্দ্র মোদী। সেখানে শনিবার তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।এ মুহূর্তে তিনি কোয়াড সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments