এস এম আলম, ২৮ সেপ্টেম্বর; পাবনায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। এই উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন পাবনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি, মহিলা সাংসদ নাদিরা ইয়াসমিন জলি এমপি সহ সহ রাজনৈতিক নের্তৃবৃন্দ।

