এস এম আলম,৮ অক্টোবরঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় সনাতন ধর্মের ২০০ জন অসহায় দুস্থদের মধ্যে শাড়ী ও লুঙ্গী উপহার দিয়েছে পাবনা রোটারী ক্লাব। সকালে জয়কালি বাড়ি মন্দিরে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করেন ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। পাবনা রোটারী ক্লাব ক্লাব প্রেসিডেন্ট শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রোটারী ক্লাবের ডিস্ট্রিক ডেপুটি গভর্নর রোটারিয়ান এ এইচ এম রেজাউন জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলার সেক্রেটারি এবং জয়কালী বাড়ী মন্দিরের সভাপতি ও রোটারি ক্লাব অব পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিনয় জ্যোতি কুন্ডু, রোটারি ক্লাব অব পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ খোন্দকার মোবিদুর রহমান সেতু, ক্লাবের সাবেক পরিচালক এবং পাবনা মানসিক হাসপাতালের পরিচালক রোটাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস, রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ ফিরোজ মাহমুদ, সেক্রেটারি রোটাঃ আসাদুজ্জামান খোকন, পুজা উদযাপন পরিষদের পাবনা সদরের সেক্রেটারি প্রভাস চন্দ্র ভদ্র এবং জয়কালী বাড়ী মন্দিরের সহ সভাপতি প্রবীর কুমার সাহা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আব্দুল হান্নান, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এম আলাউদ্দিন পরাগ, রোটাঃ আব্দুল মান্নান ভুইয়া, জয়েন্ট সেক্রেটারি রোটাঃ তানভীর সিদ্দিকী রাসেল, এডিটর রোটাঃ গোলাম হাসনায়েন বিপ্লব, সিনিয়র সদস্য রোটাঃ আলহাজ্ব মতিউর রহমান, রোটাঃ এড. রমেন্দ্রনাথ চক্রবর্তী, রোটাঃ শ্যামল কুমার ঘোষ, রোটাঃ জাকির হোসেন, রোটাঃ আসাদুজ্জামান বিশ্বাস শিপলু, রোটাঃ আহমেদ মেহেদী, রোটাঃ আবুল বাশার সহ ক্লাবের সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।


