এস এম আলম, ১০ অক্টোবর : বিশ্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানসিক রোগে ভুগছে প্রায় একশ ১০ কোটি মানুষ। দুপুরে অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” এ প্রতিপাদ্যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে স্কয়ার ফার্মার সৌজন্যে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে আয়োজিত এক সাইন্টিফিক সেমিনারে এ তথ্য জানান মনোরোগ বিশেষজ্ঞরা। হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মো:আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা, সাফাকাত ওয়াহিদ, বিশেষ অতিথি ছিলেন পাবনা মেডিক্যাল কলেজের মনরোগ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। মুল প্রবন্ধ পাঠ করেন মানসিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ রানা সরকার। আরও উপস্থিত ছিলেন রাজশাহী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আরএসএম ইদ্রিস আলী। সেমিনারে মনরোগ বিশেষজ্ঞরা অপ্রতুল লোকবল, অবকাঠামো এবং চিকিৎসা সরঞ্জামের সংকটই দেশে মানসিক চিকিৎসার মুল চ্যালেঞ্জ বলে মনে করেন। এর আগে সকালে হাসপাতাল চত্বর থেকে বের হয় এক বিশাল বর্ণাঢ্য র্যালী।



