Homeজেলা সংবাদপাবনায় এক ব্যতিক্রমী জবাবদিহিতামুলক অনুষ্ঠানের আয়োজন

পাবনায় এক ব্যতিক্রমী জবাবদিহিতামুলক অনুষ্ঠানের আয়োজন

এস এম আলম, ১২ অক্টোবর : “জনতার মুখোমুখি উপজেলা পরিষদ” শীর্ষক তৃনমুল মানুষের কাছে এক ব্যতিক্রমী জবাবদিহিতামুলক অনুষ্ঠানের আয়োজন করেছে পাবনার আটঘড়িয়া উপজেলা পরিষদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বিকেলে চাঁদভা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম উপজেলা প্রশাসন,পুলিশ এবং পরিষদের সকল উধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে মুখোমুখি হন স্থানীয় সাধারন জনাতার।পরিষদের চেয়ারম্যান গোপন বাক্সে, ফেসবুক এবং সরাসরি জনতার অভিযোগ গ্রহন করেন ও জবাব দেন। স্থানীয়রা কৃষি, স্বাস্থ্য সংকট, অবৈধ দখলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি, বঞ্চনা, হয়রানীর নানা চিত্র তুলে ধরে সরাসরি জবাবদিহি করেন উপজেলা প্রশাসন ও পরিষদকে।এসময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments