Homeজেলা সংবাদমর্জিনা-লতিফ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

মর্জিনা-লতিফ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

এস এম আলম, ১৩ অক্টোবর : পাবনায় মর্জিনা-লতিফ ট্রস্টের পৃষ্ঠপোষকতায় শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষে জেলার ৭শত দুস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২:৩০ ঘটিকায় শহরের জয়কালি বাড়ি মন্দিরে আনুষ্ঠানিক ভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ উদ্বোধন করেন লতিফ গ্রুপের চেয়ারম্যান ও মর্জিনা-লতিফ ট্রাস্টের মহাসচিব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম,জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন,পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডুর পরিচালনায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুর রহমান শহিদ,লতিফ গ্রুপের পরিচালক সাজিদুল বিশ্বাস সাজিদ,জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল,জয়কালি বাড়ি মন্দিরের সাধারন সম্পাদক শ্রী প্রলয় চাকি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,অর্থ সম্পাদক হিরোক হোসেন,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments