এস এম আলম, ১৯অক্টোবরঃ রংপুর ও কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সম্প্রীতি ও শান্তি শোভাযাত্রা ও সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন।। দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয় অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি । সমাবেশে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহবান জানান আলী মর্তুজা বিশ্বাস সনি সহ জেলা আওয়ামীলীগ এর নের্তৃবৃন্দ।

