এস এম আলম, ২৩ অক্টোবর : সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পাবনায় গনঅবস্থান এবং বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুঁজা উৎযাপন পরিষদ জেলা শাখা।সকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধিনতা চত্বরের সামনে আয়োজিত এ গণঅবস্থান চলাকালে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, জেলা পুঁজা উৎযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, সাধারণ সম্পাদক বাদল ঘোষ, সাংবাদিক রণেশ মৈত্র সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে সহিংসতাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।


