Homeজেলা সংবাদপাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারী

পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারী

এস এম আলম, ২৬ অক্টোবর : পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ও দুর্লভ আলোক চিত্র নিয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারী।সকালে নাম ফলক উন্মোচন করে এ গ্যালারীর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মোকলেসুর রহমান।জেলা প্রশাসক জানান,এ গ্যালারী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments