এস এম আলম, ১৪ নভেম্বর : সারা দেশের মত পাবনাতেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকালে পাবনা জেলা স্কুল ও সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।এ জেলার এবার ৪১ টি কেন্দ্রে এসএসসি, দাখিল, দাখিল ভকেশনাল এবং এসএসসি কারীগরি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩৭ হাজার ৫০ জন শিক্ষার্থী।



