এস এম আলম, ১৮ নভেম্বর : সেবা খাতে জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেল পাবনার সান টেকনোলজিস লিমিটেড ২০১৯-২০ অর্থ বছরে সেবা খাতে জেলা পর্যায়ে শীর্ষ মুল্য সংযোজন কর (ভ্যাট) দাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে পাবনার সান টেকলোজিস লিমিটেড। গত ১৬ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের জাতীয় রাজস্ব বোর্ডের মুসক, প্রশিক্ষন ও পুরস্কার বিভাগের দ্বিতীয় সচিব ফাহমিদা মাহজাবিন স্বাক্ষরিত এক গেজেটে এ তথ্য জানা যায়।আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে অনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেয়া হবে।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু জানান, এটি মুলত: প্রাতিষ্ঠানিক সততার স্বীকৃতি। আমরা নিয়মিত কর পরিশোধের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পাড়ছি- এটাই সবচেয়ে বড় বিষয়।
জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেল পাবনার সান টেকনোলজিস লিমিটেড
RELATED ARTICLES
