এস এম আলম, ৮ ডিসেম্বর: পাবনা মোটর মালিক গ্রুপের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছে কাফি-রেয়ন পরিষদ। গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ ইশতেহার ঘোষনা করেন মোটর মালিক গ্রুপের সভাপতি পদপ্রার্থী ও সরকার ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক এম এ কাফি সরকার। বক্তব্য দেন সাধারন সম্পাদক পদপ্রার্থী আবুল আহসান খান রেয়ন পাবনা এক্সপ্রেস, সহ-সভাপতি পদপ্রার্থী আবুল হোসাইন খান রিপন পাবনা এক্সপ্রেস, সহ-সভাপতি মোশারফ হোসেন খোকন মাছরাঙ্গা এক্সপ্রেস, সহ-সভাপতি শ্রী রমেন্দ্রনাথ ঘোষ রমনী শ্যামলী এন আর ট্রাভেলস, সহ-সভাপতি গোপাল কুমার কর্মকার আশির্বাদ পরিবহন, সহ-সভাপতি বাকি সরকার ছায়াপথ পরিবহন, সহ-সাধারন সম্পাদক পদপ্রার্থী আব্দুল মালেক খোকন মহানগর পরিবহন। এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক প্রভাষ ঘোষ দুখু শ্যামলী পরিবহন, কোষাধ্যক্ষ আফাজুর রহমান উত্তরা এক্সপ্রেস, দপ্তর সম্পাদক রেজাউল করিম অনিক এক্সপ্রেস, কার্যকরী সদস্য খন্দকার এনামুল কবির আরিফ পরিবহন, কার্যকরী সদস্য শরীফ উদ্দিন সরওয়ার কৌশিক পরিবহন, কার্যকরী সদস্য শ্রী কানাই লাল সরকার উৎসব পরিবহন, কার্যকরী সদস্য আলী আজগর কাদেরী রিমা পরিবহন, কার্যকরী সদস্য ফয়সাল আহম্মেদ চঞ্চল পরিবহন, কার্যকরী সদস্য মোবারক হোসেন শিমুলা পরিবহন, কার্যকরী সদস্য জালাল উদ্দিন বিদ্যুৎ পরিবহন, কার্যকরী সদস্য নুরুল ইসলাম মহানগর পরিবহন, কার্যকরী সদস্য আব্দুল হান্নান মালিথা লিয়ন এক্সপ্রেস, কার্যকরী সদস্য মো: সালাউদ্দিন মাছরাঙ্গা এক্সপ্রেস, কার্যকরী সদস্য মুকুল হোসেন ববি এন্টার প্রাইজ, কার্যকরী সদস্য হাবিবুল ইসলাম ফুয়েল মহানগর পরিবহন । এসময় প্যানেলের সকল পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ ইশতেহারে ঘোষনা করা হয় এ প্যানেল নির্বাচিত হলে মোটর মালিকরা মরনোত্তর তাদের পরিবার পাবেন এক লাখ টাকা, দুর্ঘটনা কবলিত হলে তাৎক্ষনিক পাবেন ২৫ হাজার টাকা। এছাড়া বিভিন্ন বিরাজমান সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তারা।




