Homeজেলা সংবাদপাবনায় ১১ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

পাবনায় ১১ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন


এস এম আলম, ৯ ডিসেম্বর : করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পাবনায় ১১ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে স্থানীয় সিভিল সার্জন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, করোনা মহামারির কারনে এবার, শিশু এবং তাদের অভিভাবকদের মাস্কসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অস্থায়ী ক্যাম্পে এসে সামাজিক দুরত্বে দাঁড়িয়ে টিকা গ্রহন করতে হবে। এবার এ জেলায় এবার প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments