Homeজাতীয়বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপন উপলক্ষে রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।আইসিটি প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এছাড়া আইসিটি প্রতিমন্ত্রীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে খামারবাড়ি হয়ে ফের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।এদিকে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো দেশের সব জেলা, উপজেলা ও বিদেশি মিশনগুলোতে আলোচনা সভা এবং শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি উদযাপিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments