Homeজেলা সংবাদপাবনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

পাবনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

এস এম আলম, ১২ ডিসেম্বর : পাবনায় পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ দুর্জয় পাবনায় অর্পন করা হয় পুষ্পার্ঘ ও বের হয় শোভাযাত্রা। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিভিন্ন স্কুলের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা ও প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান। সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন। এবার উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম ও ২য় স্থান অধিকার করেন পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মো: আশরাফুল আলম সাগর ও হা-মীম মাসুদ। ৩য় স্থান অধিকার করেন ঈশ্বরদী ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী তানিম তারান্নুম। প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সরকারী বুলবুল কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী তাপস হালদার, সরকারী এডওয়ার্ড কলেজের স্নাতক ২য় বর্ষের মো: ইমরান হোসেন ও স্কয়ার স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী রাইসা ইসলাম মেঘা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments