এস এম আলম, ১৬ ডিসেম্বর : মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী। সকালে ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচী। পরে জেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।



