Homeখেলাধুলাইতিহাসের পাতায় রুট

ইতিহাসের পাতায় রুট

ইংল্যান্ডের রানমেশিন বলা হয় তাকে। বিশেষ করে টেস্টে জো রুটের ধারাবাহিকতা রীতিমত অবিশ্বাস্য। ইংলিশ অধিনায়ক এবার এক পঞ্জিকাবর্ষে ১৬০০ রানের মাইলফলক গড়ে নাম লিখিয়েছেন বেশ কয়েকটি রেকর্ডে।অ্যাডিলেইডে চলতি গোলাপি বলের টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬২ রান করেছেন রুট। যদিও তার দল এই টেস্টে আছে বড় বিপদে। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২৮২ রানে।

তবে রুট নিজে যে রেকর্ড গড়েছেন, সেটা মনে রাখার মতই। গত ১৩ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। যেটা কিনা করতে পারেননি রিকি পন্টিং, সুনিল গাভাস্কার, শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরাও।টেস্টে কোনো ব্যাটারের এক পঞ্জিকাবর্ষে ১৬০০-এর অধিক রান সর্বশেষ এসেছিল ২০০৮ সালে, করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।রুটের এখন এক পঞ্জিকাবর্ষে ১৪ টেস্টে ৬৪.২৪ গড়ে রান ১৬০৬। এই বছর তিনি ছয়টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে আবার আছে ২২৮ রানের মহাকাব্যিক এক ইনিংসও।

রুটের আগে টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ১৬০০ বা তার বেশি রান করার রেকর্ড আছে মাত্র তিনজনের। তারা হলেন-পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ (২০০৬ সালে ১৭৮৮ রান), ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০ রান) এবং সর্বশেষ দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২০০৮ সালে ১৬৫৬ রান)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments