এস এম আলম, ২৩ জানুয়ারিঃ শুভ বড়দিন উপলক্ষে পাবনায় রিক্সা শোভাযাত্রা করেছে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।বিকালে পাবনা ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গন থেকে রং বেরঙের নানা বর্ণের পোশাক পড়ে এবং সান্তা ক্লজ সেজে এ শোভাযাত্রায় অংশনেন এ সম্প্রদায়ের সব বয়সী নারী পুরুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চার্চে গিয়েই শেষ হয়।। শোভাযাত্রার আগে নাচ গান আর উৎসবে মেতে উঠে তারা।

