এস এম আলম, পাবনা ২৪ ডিসেম্বর : পাবনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইনস শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল । এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশাররফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা প্রপারটিজ এন্ড ডেভলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাংলা টিভি জেলা প্রতিনিধি ও অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক সাংবাদিক এস এম আলম, সহ স্থানীয় পুলিশ কর্মকর্তা, বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় ও ৭০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
পাবনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
RELATED ARTICLES
